সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা
বিশ্বনাথ প্রতিনিধি:
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালিক ও পৌরসভা শাখার সভাপতি শাহিন আহমদ রাজুর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌরসভা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা এইচ এম আখতার ফারুক এবং বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা ও বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না, দক্ষিণ সুরমা শাখার সহসভাপতি ডা. আব্দুল হান্নান এবং বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি ফরিদ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন মো. নুর আলী।
এ সময় স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ, কামরুল ইসলাম, দুলাল, ফারুক আহমদ, মুক্তার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।