logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত হাবিবুর গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত হাবিবুর গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে অস্ত্র, চুরি-ডাকাতিসহ ১২ মামলার আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ ডাকাত হাবিবুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিপিসি, সিলেট।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বউ বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৯ সিলেটের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হাবিবুর রহমান সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মামলা নম্বর-১৭, তারিখ ১৭/১২/২০১৪ এবং জিআর-২৫৪/১৪ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি কোম্পানীগঞ্জ থানার বটের তল এলাকার মৃত রইছ আলীর ছেলে।


প্রাথমিকভাবে জানা গেছে, হাবিবুর রহমানের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি-ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাবিবুর রহমানকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।


সূত্র: এসআরবি-৯, সিলেটের সংবাদ বিজ্ঞপ্তি, ১৯ সেপ্টেম্বর ২০২৬।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17746
Page of