logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিডিএমএসে বশির আহমেদের বিরুদ্ধে আরও ৮ মামলার তথ্য, আদালতে সোপর্দ

দোয়ারাবাজারে ডাকাতি মামলায় দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন
দোয়ারাবাজারে ডাকাতি মামলায় দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ডাকাতি মামলায় দুইটি জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. বশির আহমেদ (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দোয়ারাবাজার থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বশির আহমেদ উপজেলার রামপুর (আমবাড়ী) গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বশির আহমেদের বিরুদ্ধে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার জিআর-১২৯/২৪ মামলায় দণ্ডবিধির ৩৯৫ ধারায় এবং জিআর-১৫২/২২ মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় ডাকাতির অভিযোগে দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।


পুলিশ সিডিএমএস (কেস ডকেট ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে জানায়, বশির আহমেদের বিরুদ্ধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও জুড়ী থানা, হবিগঞ্জের বাহুবল এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় ডাকাতি, চুরি ও সংশ্লিষ্ট ধারায় আরও আটটি মামলা রয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, বশির আহমেদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০২৫ সালের একটি চুরি/ছিনতাই সংক্রান্ত মামলা এবং ২০২৪ ও ২০২৩ সালের দুটি ডাকাতি মামলা, জুড়ী থানায় ২০২৫ সালের একটি চুরি মামলা, কমলগঞ্জ থানায় ২০২৪ ও ২০২২ সালের দুটি ডাকাতি মামলা, বাহুবল থানায় ২০২২ সালের একটি ডাকাতি মামলা এবং বিজয়নগর থানায় ২০১৯ সালের একটি ডাকাতি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।


এ ছাড়া তার নামে আরও গ্রেফতারি পরোয়ানা ইস্যুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. বশির আহমেদকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17736
Page of