logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
১৮ নৌকার প্রতিযোগিতা ঘিরে হাজারো মানুষের সমাগম, হাওরজুড়ে উৎসবের আমেজ

বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোতশা: ন্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন
বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোতশা: ন্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি-ধলমৈশা গ্রামের খাইহাওরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জগন্নাথপুর, সুনামগঞ্জ, দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার ১৮টি নৌকা এতে অংশ নেয়।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে নৌকা বাইচ শুরু হয়। তবে প্রতিযোগিতা শুরুর অনেক আগেই সকাল থেকে খাইহাওরের বেড়িবাঁধে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে হাওরপাড় হয়ে ওঠে উৎসবের মিলনমেলা।


কেউ বেড়িবাঁধে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় চড়ে হাওরের পানিতে অবস্থান নিয়ে উপভোগ করেন জমজমাট প্রতিযোগিতা। একের পর এক নৌকা পানির বুক চিরে ছুটে চলার সময় মাঝিদের ছন্দময় বৈঠার আঘাত, হইহুল্লোড় ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো খাইহাওর।


প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে চলে তীব্র লড়াই। বৈঠার তালে তালে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা আর দর্শকদের উচ্ছ্বাসে তৈরি হয় টানটান উত্তেজনা। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


নৌকা বাইচে যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছর উদ্দিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আয়োজনটি পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিজ গ্রাম, হাঁসকুড়ি ও ইউনিয়নবাসীর সহযোগিতায় এ আয়োজন করা হয়।


নৌকা বাইচকে ঘিরে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা খাইহাওরে আসতে থাকেন। কেউ বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে, কেউ ভাড়া করা নৌকায় বসে প্রতিযোগিতা উপভোগ করেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর প্রাণবন্ত হয়ে থাকে হাওরপাড়।


গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচকে ঘিরে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের পদচারণা আর হাওরের পানিতে অসংখ্য নৌকার উপস্থিতিতে খাইহাওর ফিরে পায় গ্রামবাংলার চিরচেনা উৎসবের আবহ।


নৌকা বাইচকে ঘিরে এর আগে স্থানীয় পর্যায়ে মতবিরোধ ও আয়োজন বন্ধের আবেদন নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ১৬ সেপ্টেম্বর নির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17667
Page of