logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ পণ্যসহ দুই টমটম জব্দ, আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ পণ্যসহ দুই টমটম জব্দ, আটক ২

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মালামালসহ দুটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও এলাকায় মেসার্স মিলেনিয়াম পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উসমান গনির তত্ত্বাবধানে পিপিএম (নিঃ) মো. আলিউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মালামালসহ দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।


পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা নিষিদ্ধ মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯১ হাজার ১২০ টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি অটোরিকশার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। মালামাল ও যানবাহনসহ জব্দকৃত সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৩ লাখ ৫১ হাজার ১২০ টাকা।


অভিযানে আটক ব্যক্তিরা হলেন—আব্দুল হক (২০), পিতা আব্দুল হক, সাং পাথরপুর (বদিকোনা) এবং মো. বশির আহমদ (৩৫), পিতা মৃত আত ওহাবিদ, সাং নয়াগাংয়ের পাড়, থানা কোম্পানীগঞ্জ, সিলেট।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উসমান গনি বলেন, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ মালামাল পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17673
Page of