logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ৮ বোমা ড্রেজার ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো নৌকা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ৮ বোমা ড্রেজার ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো নৌকা

গোয়াইনঘাট প্রতিনিধি:


সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮টি বোমা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজসংলগ্ন এলাকায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি বোমা ড্রেজার ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণা বাজার ব্রিজসংলগ্ন ইজারাবহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, ইজারাবহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17672
Page of