logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতির হার বৃদ্ধি এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে এডহক কমিটির উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টায় বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার।


সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।


সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনায়েতুর রহমান, সহকারী শিক্ষক শওকত হায়দার ও বালক শাহ।


সভা শেষে পরিবেশ সুরক্ষা ও বিদ্যালয় চত্বর সবুজায়নের অংশ হিসেবে এডহক কমিটির পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে একটি নিমগাছ ও একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করা হয়।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রিন্স, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, কৃষকদলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ সোহাগ ও জুয়েল মিয়াসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা।


সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17644
Page of