logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের একজনের মৃত্যু, অপরজন হাসপাতালে

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের একজনের মৃত্যু, অপরজন হাসপাতালে

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মোগলপাড়া মহল্লায় ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই আপন ভাইয়ের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর ভাই গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


রোববার (৬ সেপ্টেম্বর) ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোগলপাড়া মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ভাড়া বাসায় পাঁচ বছর বয়সী ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে বাঁচাতে এগিয়ে আসে তার সাত বছর বয়সী বড় ভাই। এ সময় বড় ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।


পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. নুসরাত আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর একজনকে আগেই মৃত পাওয়া যায়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিষ্পাপ দুই ভাইয়ের একজনের মর্মান্তিক মৃত্যু এবং অপরজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় মোগলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর স্বজনদের আহাজারিতে স্থানীয় পরিবেশ ভারী হয়ে ওঠে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17500
Page of