logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:০০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শিবগঞ্জ মণিপুরীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পাঁচ দিনব্যাপী উৎসব

সিলেটে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:০০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:০০ পূর্বাহ্ন
সিলেটে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে শেষ হয়েছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব। নগরীর বিভিন্ন মণিপুরীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পাঁচ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের নারী-পুরুষ নিজস্ব পোশাকে অংশ নিয়ে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য ও লীলাভিত্তিক নৃত্য পরিবেশন করেন।


সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়ায়ও উৎসবটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। সেখানে ঝুলনযাত্রা দেখতে উপস্থিত হন সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।


এ সময় তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে মণিপুরী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে নিজস্ব রীতিতে ঝুলনযাত্রা উদযাপন অব্যাহত রাখায় মণিপুরী সম্প্রদায়ের প্রশংসা করেন তিনি।


ঝুলনযাত্রা উপলক্ষে মণিপুরী পাড়াগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষের অংশগ্রহণ, নৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। শ্রীকৃষ্ণের মাহাত্ম্য ও লীলাকে কেন্দ্র করে পরিবেশিত মণিপুরী নৃত্য এ উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।


সিলেটে মণিপুরী সম্প্রদায়ের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঝুলনযাত্রা পালিত হয়ে আসছে। এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি মণিপুরী সম্প্রদায়ের নিজস্ব নৃত্য, পোশাক ও সাংস্কৃতিক ঐতিহ্যও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।


সংশ্লিষ্টরা মনে করেন, এমন ঐতিহ্যবাহী আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয়; এটি সিলেটের বহুমাত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ প্রকাশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17502
Page of