logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এমসি কলেজের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক ঘিরে উৎসবমুখর আয়োজন

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
এমসি কলেজের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক ঘিরে উৎসবমুখর আয়োজন


সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সম্মেলনকক্ষে বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মুরারিচাঁদ (এমসি) কলেজ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। সিলেটকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে এ কলেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি যুগে যুগে গুণীজন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।


তিনি বলেন, বাংলাদেশের সাবেক তিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এম. সাইফুর রহমান এবং শাহ এএমএস কিবরিয়া এমসি কলেজের কৃতী শিক্ষার্থী ছিলেন। কলেজটির বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এমসি কলেজ তার ঐতিহ্য ধরে রেখে আগামী দিনেও উন্নত শিক্ষার পরিবেশ বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী কমিটির সভাপতি ও সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর ঋষিকেশ ঘোষ, গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. গিয়াস উদ্দিন এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী।


অনুষ্ঠান পরিচালনা করেন মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ সাহিদুল হক সোহেল।


স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক লে. মো. মনিরুল ইসলাম।


এ সময় অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব দীপংকর দেব, মোহাম্মদ ফখরুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ বিলাল আহমদ, মোহাম্মদ আবুল খায়ের, আ.ফ.ম. সিরাজুল ইসলাম শামীম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবুল কালাম, সাদেক আহমদ সোহেল, গাজী আফরোজ বেগম বীথি, ফাহমিদা নাসরিন রুমি, ফয়সাল মাহমুদ সাকিব খান, আব্দুর রহিম, তাহমিনা আহমেদ তানিয়াসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এমসি কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও স্মৃতিচারণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17186
Page of