logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২০ আগস্ট ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শাহপরান (রহ.) মাজারের উরস: নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করলেন এসএমপি কমিশনার

উরস ঘিরে শাহপরান মাজারে নিরাপত্তা জোরদার, তদারকিতে এসএমপি কমিশনার

চ্যানেল জৈন্তা নিউজ ২০ আগস্ট ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২০ আগস্ট ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন
উরস ঘিরে শাহপরান মাজারে নিরাপত্তা জোরদার, তদারকিতে এসএমপি কমিশনার

ডেস্ক নিউজ। 

সিলেটের শাহপরান (রহ.) মাজারে চলমান উরস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজার জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। পরে তিনি মাজার এলাকায় চলমান উরসকে কেন্দ্র করে পুলিশের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।


এ সময় উরসে আগত ভক্ত, দর্শনার্থী ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ কমিশনার।


পাশাপাশি মাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাস, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।


উরস উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এসএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17085
Page of