logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৮ আগস্ট ২০২৬ ১০:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোল্ডেন এ প্লাস পেয়েছে হৃদি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১০:২৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
গোল্ডেন এ প্লাস পেয়েছে হৃদি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন

ছাতক প্রতিনিধি:

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে বর্ণালী রায় হৃদি। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।


বর্ণালী রায় হৃদি শিক্ষক পরিবারের সন্তান। সে বিশ্বনাথ উপজেলার দিগলী গ্রামের বাসিন্দা এবং ভূরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব রায় ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও বিশ্বম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রায়ের দ্বিতীয় কন্যা।


তিন বোনের মধ্যে হৃদি দ্বিতীয়। তার বড় বোন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট বোন বর্তমানে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।


ভবিষ্যতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কাজ করার স্বপ্ন রয়েছে বর্ণালী রায় হৃদির। নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখতে চায় সে।


হৃদির এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গৃহশিক্ষক পল্লব আচার্য টিটনসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা হৃদির উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


উল্লেখ্য, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতি বছরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সুনামগঞ্জ জেলার মধ্যে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ছাতক উপজেলার সুনামও উজ্জ্বল করেছে প্রতিষ্ঠানটি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17049
Page of