logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ আগস্ট ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, পুকুরে অবমুক্ত হলো মাছের পোনা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ আগস্ট ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ আগস্ট ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, পুকুরে অবমুক্ত হলো মাছের পোনা

ছাতক প্রতিনিধি:

দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।


এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।


এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম ও ইমাম মাওলানা আমিন উদ্দিন প্রমুখ।


বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী এবং মৎস্য সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপজেলার তিনজন সেরা মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17012
Page of