ছাতকে উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
ছাতক : সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ ভবনে নতুন ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘পরিদর্শন কক্ষ’-এর উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান, ছায়াদুজ্জামান, আতাউর রহমান এমরান, অ্যাডভোকেট আব্দুল কাহার, মতিউর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও তানিমুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার এবং উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলী, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আব্দুস সামাদ, দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনেম মামনুন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক রনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী।
এ সময় বিএনপি নেতা কুতুব উদ্দিন, নুরুল ইসলাম, হাজী কদরুল ইসলাম, লালা মিয়া মজুমদার, সাদিকুর রহমান, নজির আহমদ, তাজুল ইসলাম তালুকদার, মধু মিয়া, মকবুল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফরিদ উদ্দিন, ছাতক উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, যুবদলের তারেক আহমেদ, আবু সুফিয়ান বাবুল, মুহিবুর রহমান, জয়নাল আবেদীন রফিক, মজনু মিয়া, নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন, দিলোয়ার হোসেন, ফখরুল আলম ও দেলোয়ার হোসেন ইমরান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদল নেতা আব্দুল বাকি মুহিত ও ইমদাদুর রহমান ইমন, ছাতক উপজেলা ছাত্রদলের শাওন আহমদ, আব্দুল আজিজ ফয়ছল, সাব্বির আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদল নেতা ছাদিকুর রহমান, শাহেদ ইয়াসিন, শাহ সোনা আলী, লাভলু তালুকদার, মোহাম্মদ আলী, আব্দুল কাদির, রুহুল আমিন, জামিল আহমেদ, আব্দুর রাজ্জাক সায়মনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।