logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০১ আগস্ট ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন
সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


শনিবার (১ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।


অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোপজি ক্রীম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ী, চা পাতা, চকলেট, ফল, সুপারি ও বিস্কুট জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি এবং একটি বারকী নৌকাও আটক করা হয়েছে।


বিজিবি জানায়, আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।


আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16701
Page of