logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ আগস্ট ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল পেছনের গ্লাস

চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল পেছনের গ্লাস

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।


বৃহস্পতিবার (৩০ জুলাই) পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে সাত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন সারজিস আলম। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নেতারা পৌরসভা প্রাঙ্গণ ত্যাগ করার সময় পৌরসভার প্রধান ফটকের কাছে পৌঁছালে পেছন দিক থেকে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বলেন, পেছন দিক থেকে ইট নিক্ষেপ করে সারজিস আলমের গাড়িতে হামলা করা হয়েছে। হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16688
Page of