logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ জুলাই ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে পিএফজি’র ত্রৈমাসিক সভা: শান্তি-সম্প্রীতি জোরদারে ঐক্যবদ্ধ উদ্যোগ, পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
বিশ্বনাথে পিএফজি’র ত্রৈমাসিক সভা: শান্তি-সম্প্রীতি জোরদারে ঐক্যবদ্ধ উদ্যোগ, পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি |


সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে একটি শান্তিপূর্ণ বিশ্বনাথ গড়ে তোলার প্রত্যয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ বাংলাদেশের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ সভায় গত তিন মাসের কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন, আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সংঘাত প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে একাধিক প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে পিএফজির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)-এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান চলাকালে সভা পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড, এফসিডিও প্রতিনিধি তাসনিম সিদ্দিক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (এমআইপিএস) ড. নাজমুন নাহার নূর লুবনা, ইয়ুথ অ্যান্ড জেন্ডার এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য, এমআইপিএস প্রকল্পের সিলেট বিভাগীয় কর্মকর্তা নাজমুল ইসলাম মিনা এবং মাঠ সমন্বয়ক কুদরত পাশা।


সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থের প্রত্যাশা না করে শুধুমাত্র মানুষের কল্যাণ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিশ্বনাথ পিএফজির সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করছেন। তাঁরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি এবং ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নির্মাণ সম্ভব।


সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পিএফজির পিস অ্যাম্বাসেডর প্রভাষক নাসরিন জাহান, সাংবাদিক তজম্মুল আলী রাজু, আন্তঃধর্মীয় কমিটির আহ্বায়ক মাওলানা আবুল বশর ফারুক, উপজেলা জাতীয় পার্টির একাংশের আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিএফজি সদস্য কাওছার খান, হাজী সিতাব আলী, প্রভাষক আফিয়া রশিদ, আব্দুর রব, নাজমা বেগম, রাসনা বেগম, আশিকুর রহমান রানা, হাসান মাহমুদ রিপন, মলয় ভট্টাচার্য, শফিক আহমদ পিয়ার, মুক্তা রানী, মিনা বেগম, জুসনা বেগমসহ পিএফজির সদস্যবৃন্দ।


এছাড়াও সভায় ওয়াইপিজি সদস্য হাসিনা বেগম, ইয়ুথ কো-অর্ডিনেটর শাহ টিপু মিয়া, সদস্য আজিজুর রহমান, ফয়ছল ইসলাম, আবদুল্লাহ, তানিয়া বেগম, সুমা বেগম, লিজা আক্তার শারমিন, সোহানা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16555
Page of