বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বী, হুইপ জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি হিসেবে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে জাতীয় সংসদে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে হুইপের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ও লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, লাখাই উপজেলার বিশিষ্ট ছাত্রনেতা ও করাব ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পারভেজ হাসান, ছাত্রনেতা রবিউল ইসলাম রবি, জুবায়ের আহমেদ এবং সবুজ।
শুভেচ্ছা বিনিময়ের পর এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ লাখাই উপজেলার সার্বিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষা বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন।
এদিকে, উপস্থিত ছাত্রনেতারা যোগ্য নেতৃত্বের মূল্যায়ন করায় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।