logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৪ জুলাই ২০২৬ ১১:১২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজিসহ ৬ লাখ টাকার মালামাল

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১২ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১২ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজিসহ ৬ লাখ টাকার মালামাল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় কেরু অ্যান্ড কোম্পানির ২০৪ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।


সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১৭ কার্টনে রাখা মোট ২০৪ বোতল কেরু অ্যান্ড কোম্পানির দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় জেরিন চা বাগান এলাকার অমিত সতনামী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মধ্যে ১৬৮টি এক লিটারের এবং ৩৬টি ৫০০ মিলিলিটারের বোতল রয়েছে। মোট উদ্ধারকৃত মদের পরিমাণ ১৮৬ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ মোট ৬ লাখাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অমিত সতনামী পুলিশকে জানান, বিক্রয়ের উদ্দেশ্যে তিনি এসব মদ নিয়ে আসছিলেন। তবে মাদক বিক্রির কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র তিনি প্রদর্শন করতে পারেননি।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16447
Page of