logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৮ জুন ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
হাসাউড়ার আনারসের সুনাম ছড়িয়ে দিতে চাষ সম্প্রসারণে জেলা প্রশাসনের উদ্যোগ

হাসাউড়ার আনারসের সুনাম ছড়িয়ে দিতে চাষ সম্প্রসারণে জেলা প্রশাসনের উদ্যোগ

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ জুন ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ জুন ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
হাসাউড়ার আনারসের সুনাম ছড়িয়ে দিতে চাষ সম্প্রসারণে জেলা প্রশাসনের উদ্যোগ

সুনামগঞ্জ, : সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান ২৭ জুন  জেলার হাসাউড়ার ঐতিহ্যবাহী আনারস বাগান পরিদর্শন করেন।


দীর্ঘদিন ধরে হাসাউড়ার সুস্বাদু, রসালো ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের আনারস এ অঞ্চলের গর্ব ও পরিচয়ের অংশ হিসেবে পরিচিত। জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় আনারস চাষ এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট পরিশ্রমী কৃষকদের প্রতি প্রশাসনের বিশেষ গুরুত্ব ও আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।


জানা গেছে, হাসাউড়ার আনারসের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও সুনাম। জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার আওতায় জেলার যেসব এলাকায় মাটি ও জলবায়ু আনারস চাষের জন্য অনুকূল, সেসব এলাকায় কৃষকদের উদ্বুদ্ধকরণ, প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান এবং মানসম্মত চারা সরবরাহের মাধ্যমে ধাপে ধাপে আনারসের চাষাবাদ সম্প্রসারণের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, "হাসাউড়ার ঐতিহ্যবাহী আনারসের সুনাম আরও বিস্তৃত করতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। উপযোগী এলাকায় পরিকল্পিতভাবে আনারস চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষির উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করছি।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16212
Page of