logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৭ জুন ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কাদামাটিতে ঝুঁকিপূর্ণ সড়ক, দুর্ঘটনা রোধে এগিয়ে এলো নিসচা বড়লেখা উপজেলা শাখা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন
কাদামাটিতে ঝুঁকিপূর্ণ সড়ক, দুর্ঘটনা রোধে এগিয়ে এলো নিসচা বড়লেখা উপজেলা শাখা

বড়লেখা প্রতিনিধি: ট্রাক্টরে করে মাটি পরিবহনের সময় সড়কে পড়ে থাকা কাদামাটির কারণে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এমন পরিস্থিতিতে জনস্বার্থে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোগ নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। সংগঠনের উদ্যোগে বড়লেখা-চান্দগ্রাম সড়কের গাজিটেকা এলাকায় কাদামাটিতে পিচ্ছিল হয়ে পড়া অংশ সংস্কার করা হয়েছে।


স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন হাওর ও পতিত জমি থেকে ট্রাক্টরে করে ভেজা কাদামাটি বিভিন্ন এলাকায় নেওয়া হয়। পরিবহনের সময় ট্রাক্টর থেকে মাটি পড়ে বড়লেখা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ বিভিন্ন পাকা সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফলে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন।


বৃহস্পতিবার রাতের হালকা বৃষ্টির পর বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের কাদামাটিযুক্ত অংশ আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিষয়টি নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের নজরে এলে পরদিন প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তারা সড়কটির পিচ্ছিল অংশ সংস্কার করেন।


সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেন নিসচার পৃষ্ঠপোষক ও সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ। এ সময় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিসচা নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এর কয়েকদিন আগেও একই সড়কের এক পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়ে সড়কের একাংশ দেবে গেলে স্থানীয়দের সহযোগিতায় সেটিও সংস্কার করেন নিসচার কর্মীরা। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16189
Page of