logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৫ জুন ২০২৬ ০২:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০২:২২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০২:২২ অপরাহ্ন
পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা  আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে।


মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ।


পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব এডভোকেট পলাশ চন্দ্র ধর এর পরিচালনায় সভায়

স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট সিলেট বিভাগীয় সমন্বয়কারী অনুপ দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ দাস।


বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শওকত আলী বাবুল, সঞ্জিত কুমার সিংহ, অনিমেষ দাশ মান্না, শংকর দাস, লাল মিয়া, এডভোকেট কামাল হোসেন, জনি কান্ত শর্মা, জয়মতি রানী বিশ্বাস, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলাদলের সভাপতি আফিয়া বেগম, সুনীল বিশ্বাস, কৃষ্ণ সিংহ, ফানন্দ্র সরকার, দারদত দাস, রতি বাবু, কিশোর রঞ্জন দে, শৈলেন চন্দ্র নাথ, হারান দাশ, প্রনজিত দাশ, সুবল চন্দ্র চন্দ, শংকর বিশ্বাস, অঞ্জন শীল, কাজল রায়, রাধিকা সিংহ, দীপক সিংহ, গোপাল দাস, ভাষান দাশ, অরবিন্দ দাশ, শুসেন দাস, অজিত দাশ, অধির দাস, সুধা দাস, সুকুমার দে, কাজল দে, সুধন বিশ্বাস, সুনিল বিশ্বাস প্রমুখ। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন সঞ্জিত কুমার সিংহ।


চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15993
Page of