logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৫ জুন ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পীকারের

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন
কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পীকারের

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশগ্রহণকালে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ প্রকল্প এবং তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো ও কৃষি খাতে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।


সফরের অংশ হিসেবে ডেপুটি স্পীকার ১২ জুন কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে আরও বিস্তৃত সহযোগিতার সুযোগ রয়েছে। কুনমিংয়ে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের জন্য আবাসন, ভাষাগত সহায়তা, চিকিৎসা ব্যয় হ্রাস, ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন সুবিধা বাড়ানো গেলে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীরা কুনমিংকে আরও বেশি বেছে নেবে।


তিনি আরও বলেন, ডাক্তার, টেকনিশিয়ান ও নার্সসহ বিভিন্ন পদে বাংলাদেশিদের জন্য কুনমিংয়ের হাসপাতালগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।


হাসপাতালের ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও, মি. ওয়াং জিয়াংকুন এবং কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর শিয়া সুয়েশানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা, আবাসনসহ সব ধরনের সহায়তা সহজীকরণের আশ্বাস দেন তারা।


পরবর্তীতে ডেপুটি স্পীকারের নেতৃত্বে সংসদীয় দল চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে হাইজেং গার্ডেন হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ডেপুটি স্পীকার বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান এবং বাংলাদেশ-চীন সম্পর্ককে অভিনন্দন জানান।


তিনি ইউনান প্রদেশের গভর্নরকে আমন্ত্রণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামী জুনের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। কমিউনিস্ট পার্টির নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।


বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।


এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন এমপি, সংরক্ষিত স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা, বাংলাদেশ রাষ্ট্রদূত নাজল আলমসহ বাংলাদেশ কনসুলেট ও ইউনান প্রাদেশিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মধ্যাহ্নভোজ শেষে সংসদীয় দল কুনমিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হারবাল মেডিসিনের জনক সি জিয়াং-এর জন্মস্থান ও ঐতিহ্যবাহী ঔষধি গাছসমৃদ্ধ “পাওথাও” গ্রাম পরিদর্শন করেন। ৭৪৪ জনবসতিসম্পন্ন এ গ্রামে অধিকাংশ আদিবাসী বাস করেন, যারা শত শত বছর ধরে ঔষধি গাছ রোপণ ও সংরক্ষণ করে আসছেন। স্থানীয় বাসিন্দা জ্যাং এ্যানা গ্রামটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।


দিনের শেষভাগে ডেপুটি স্পীকার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (CGTN) ও চায়না মিডিয়া গ্রুপকে বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16001
Page of