logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৫ জুন ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অভিভাবক সমাবেশে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ শাহ মোস্তফা একাডেমির

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন
অভিভাবক সমাবেশে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ শাহ মোস্তফা একাডেমির

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা, অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


১১ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে মে মাসে সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থী, সেরা পারফরম্যান্স করা শিক্ষক এবং পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।


একাডেমির প্রিন্সিপাল মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সূরাতুল ফাতেহা অর্থসহ কোরআন তেলাওয়াত করেন আব্দুল হাদি আমীন। ইসলামী সংগীত পরিবেশন করেন সামিউল আলিম শাহী।


শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক রাশিদা আহমেদ আখন্দ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, সুজা আহমেদ ও লিজা বেগম। অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মহসিন হাসান, আমিন আহমদ চৌধুরী, সেলিম খানসহ শতাধিক অভিভাবক।


অনুষ্ঠান শেষে ১ম সাময়িক পরীক্ষায় এ+ প্রাপ্ত ২৭ জন শিক্ষার্থী, মে মাসে সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারী ৪৩ জন শিক্ষার্থী এবং সেরা পারফরম্যান্সের জন্য ৭ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।


সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মো. ইয়ামীর আলী বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি নৈতিকতা সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে শাহ মোস্তফা একাডেমি কাজ করে যাচ্ছে।


তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে মনোযোগী হয়ে আগামী পরীক্ষায় আরও ভালো ফল অর্জনের আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16004
Page of