logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১১ জুন ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি

চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুন ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুন ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক অভিযানে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।


মঙ্গলবার (১০ জুন ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট এবং লাফার্জ বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪৮ বিজিবি।


অভিযানে ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি এবং মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15919
Page of