logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ১৫ জুন ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন
জকিগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই (নি.) মো. মোরশেদ আলম, পিএসআই খাইরুল ইসলাম ভূঁইয়া, এএসআই রমজান আলী ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মাইজগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযান চলাকালে এনাম উদ্দিন ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়ছর আহমেদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কয়ছর আহমেদ উপজেলার ফতেপুর গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে।


এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা (নং-০২, তারিখ: ১৪/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে জকিগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15979
Page of