logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ জুন ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে শোকের ছায়া, মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর জানাজায় জনসমুদ্র

জৈন্তাপুরে জনসমুদ্রে শেষ বিদায়, চিরনিদ্রায় শায়িত মাওলানা আব্দুল জব্বার

চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুন ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুন ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন
জৈন্তাপুরে জনসমুদ্রে শেষ বিদায়, চিরনিদ্রায় শায়িত মাওলানা আব্দুল জব্বার

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশিষ্ট আলেম, প্রথিতযশা সমাজসেবক এবং জমিয়তে নেতা মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী (রহ.)এর জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১১জুন) দুপুর ৩টায় জৈন্তাপুরের স্থানীয় ক্যাপ্টেন রশিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।


এর আগে বুধবার (১০ জুন) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য আলেম। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী (রহ.) দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম লামনীগ্রাম মাদরাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15925
Page of