জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি নিবারণ-সম্পাদক প্রনত
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, জৈন্তাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল শ্রী শ্রী শিব মন্দির (মহাদেবের বাড়ি) প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধি ও স্বনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিবারণ চন্দ্র দাস। সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র দেব এবং দপ্তর সম্পাদক প্রনত কান্ত দেব যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ গুন, কার্যনির্বাহী সদস্য লাল মোহন দেব, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, প্রকাশনা সম্পাদক প্রদীপ রঞ্জন দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি যাদবময় বিশ্বাস এবং জৈন্তাপুর পুজা উদযাপন পরিষদের সাবেক নেতা সুভাস দাস বাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন শাখার সভাপতি রাজেশ দাস ও সাধারণ সম্পাদক সমিরন দাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি ভক্ত রাম দাস ও সাধারণ সম্পাদক নিত্যলাল দাস, ৩নং চারিকাটা ইউনিয়ন শাখার সভাপতি নিপই রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক সজল বিশ্বাস, দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি চৈতন্য বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন সরকার ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাস এবং চিকনাগুল ইউনিয়ন শাখার সভাপতি বরুন সিংহ ছত্রী ও সাধারণ সম্পাদক যাবদ দেব নাথসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।