logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০২ জুন ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঢাকা–সিলেট মহাসড়কে ডিবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন
ঢাকা–সিলেট মহাসড়কে ডিবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


২ জুন ২০২৬ খ্রি. রাত ১২:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাধবপুর থানাধীন ঢাকা–সিলেট মহাসড়কের রিয়াজনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন আফজাল মিয়া (২৮), সাং- চিমটিবিল এবং মোঃ জাহেদ মিয়া (৩০), সাং- খাড়া মন্ডল, উভয় থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।


হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তারা ঘটনাস্থল থেকেই মাদকসহ দুজনকে আটক করতে সক্ষম হয়।


হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয় এবং দুই মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15769
Page of