logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ১০:৩১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বৃষ্টি কম, বাড়ছে গরম—তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ১০:৩১ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
বৃষ্টি কম, বাড়ছে গরম—তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা

অনলাইন ডেস্ক। 

৪০ জেলায় তাপপ্রবাহ, জুনজুড়ে একাধিকবার বাড়তে পারে গরমের তীব্রতা


চলতি জুন মাসে দেশে একাধিকবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত না হওয়ায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে।


মঙ্গলবার (২ জুন) দেশের ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি বুধবারও (৩ জুন) অব্যাহত থাকতে পারে।


সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরমের অস্বস্তিও বজায় থাকবে।


এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি অনুভূত হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


তাপপ্রবাহের মধ্যেই দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15781
Page of