logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৮ মে ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান ঈদ জামাত, সম্পন্ন সব প্রস্তুতি

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকাল সাড়ে ৭টায় শুরু

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকাল সাড়ে ৭টায় শুরু


পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর ে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। (ডিএসসিসি) এর ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী , মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে।

ের জনসংযোগ কর্মকর্তা জানান, ের খতিব প্রধান জামাতে ইমামতি করবেন।

জাতীয় ঈদগাহ ময়দানের মোট ক্ষেত্রফল প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে প্যান্ডেলের আয়তন ২৫ হাজার ৪০০ বর্গমিটার। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এর মধ্যে ভিআইপি পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক ফটকের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবেশের জন্য মোট ৪টি ফটক থাকবে— ভিআইপিদের জন্য ১টি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ২টি এবং নারী মুসল্লিদের জন্য ১টি। অন্যদিকে বহির্গমনের জন্য মোট ৭টি ফটক নির্ধারণ করা হয়েছে।

ঈদ জামাতের জন্য মোট ১২১টি কাতার থাকবে। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি, নারীদের জন্য ১টি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট কাতারের ব্যবস্থা রাখা হয়েছে।

অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের পৃথক ব্যবস্থা রয়েছে।

মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, নামাজের কার্পেট এবং ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। নারীদের জন্যও পৃথক প্রবেশপথ ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ও পানি নিরোধক সামিয়ানার ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া মুসল্লিদের আকর্ষণ করতে ঈদগাহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ৩টি ফটক। আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15687
Page of