logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে কোরবানির গরু বহনকারী পিকআপের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ৩

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন
সিলেটে কোরবানির গরু বহনকারী পিকআপের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ৩

জৈন্তাপুর প্রতিনিধি। 

সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটেরচটি এলাকার জৈন্তিয়া গেইট সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, জৈন্তাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৯৭৯৭) এবং সিলেটগামী গরুবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-২২৪৮)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপে থাকা ৩ জন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সিলেট নগরীর মিনাবাজার খারপাড়া এলাকার আলী হায়দারের ছেলে নাহিদ হোসেন টিটু। ধারণা করা হচ্ছে, আহত বাকি ৩ জনও একই এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, আহত তিনজন গরুর সঙ্গে পিকআপের পেছনে দাঁড়িয়ে ছিলেন। আর তাদের বাবা গাড়ির সামনের আসনে বসা ছিলেন। তারা কোরবানির জন্য চিকনাগুল পশুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন।


এ বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15682
Page of