logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট নগরসহ দেশবাসীকে মিফতাহ্ সিদ্দিকীর ঈদের শুভেচ্ছা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
সিলেট নগরসহ দেশবাসীকে মিফতাহ্ সিদ্দিকীর ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরের সর্বস্থরের জনগন সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


এক শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ত্যাগ, মহানুভবতা ও আত্মশুদ্ধির মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে মানবিকতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার অনুপ্রেরণা।


তিনি আরও বলেন, দেশবাসীর জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।


এ সময় তিনি সিলেট নগরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ মোবারক।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15663
Page of