logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৫ মে ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, আহ্বায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব রূবেল

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মে ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মে ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, আহ্বায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব রূবেল

শ্রীমঙ্গল প্রতিনিধি:

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর) আহ্বায়ক এবং রূবেল আহম্মেদ (দৈনিক দিনকাল) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।


রোববার (২৪ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্যবিশিষ্ট এ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা (দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য-১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সদস্য-২ শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) এবং সদস্য-৩ নূর মোহাম্মদ সাগর (দি কান্ট্রি টুডে ও অনলাইন সিলেট প্রতিদিন ২৪ ডটকম)।


প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরী প্রমুখ।


সভায় বক্তারা প্রেসক্লাবের ঐতিহ্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15612
Page of