logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে সিএনজি অটোরিকশায় ৯৬ বোতল মদ, চালক গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
জৈন্তাপুরে সিএনজি অটোরিকশায় ৯৬ বোতল মদ, চালক গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৬ বোতল মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মদ বহনের অভিযোগে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।


রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুরের শাপলা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের সিএনজিচালিত অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। পরে মদসহ অটোরিকশাটি জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়াপাড়ার বাসিন্দা। তিনি তাজুল ইসলামের ছেলে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18228
Page of