logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২২ মে ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি শতবর্ষী গাছ কাটার অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন

চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ন
নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি শতবর্ষী গাছ কাটার অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আকুল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে সরকারি শতবর্ষী গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ তারিখে দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের মকলিছ মিয়ার বাড়ির পশ্চিম পাশের রাস্তার ধারে থাকা একটি মহামূল্যবান শতবর্ষী জারুল গাছ সরকারি অনুমতি বা টেন্ডার ছাড়াই কেটে ফেলা হয়। অভিযোগে বলা হয়েছে, ইউপি সদস্য মোঃ আকুল মিয়ার নেতৃত্বে তার সহযোগীরা গাছটি কেটে একই গ্রামের মহারাজ মিয়ার কাছে বিক্রি করেন।


গ্রামবাসীর দাবি, গাছটির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। ঘটনার পর স্থানীয় লোকজন কাটা গাছের খণ্ডগুলো পঞ্চায়েতের মাধ্যমে গালিমপুর গ্রামের আঙ্গুর মিয়ার বাড়িতে সংরক্ষণ করে রাখেন।


এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য সরকারি সম্পত্তি অবৈধভাবে আত্মসাতের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে মোঃ রুহুল আমীন বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15557
Page of