logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ মে ২০২৬ ১১:১২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ভূমি সেবায় স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

ওসমানীনগরে ভূমি সেবা মেলা উপলক্ষে সেমিনার ও গণশুনানি অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:১২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:১২ অপরাহ্ন
ওসমানীনগরে ভূমি সেবা মেলা উপলক্ষে সেমিনার ও গণশুনানি অনুষ্ঠিত

ওসমানী নগর প্রতিনিধি। 

সিলেটের ওসমানীনগর উপজেলা-এ ভূমি সেবা মেলা উপলক্ষে সেমিনার, প্রেস কনফারেন্স, গণশুনানি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব-এর সভাপতি শেখ ফয়ছল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজুল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, প্রবাসী ছাবির আহমদ রলেক, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, তাজপুর জামায়াতের আমির জাহেদ আহমদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি সুলতান আহমদ, শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমছুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15515
Page of