logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৯ মে ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: ১১ পিস ইয়াবাসহ যুবক আটক

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন
লাখাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: ১১ পিস ইয়াবাসহ যুবক আটক

হবিগঞ্জ, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।


সোমবার বিকেলে লাখাই থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে।


অভিযানকালে শহীদ মিয়ার ছেলে জাহার উদ্দিন (২৮)-কে সন্দেহজনকভাবে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


লাখাই থানার অফিসার ইনচার্জ মো. শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


তিনি আরও জানান, মাদকের উৎস শনাক্তে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15489
Page of