logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ মে ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শাল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: দুই রেস্তোরাঁকে মোবাইল কোর্টে জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মে ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মে ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
শাল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: দুই রেস্তোরাঁকে মোবাইল কোর্টে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি। 


সুনামগঞ্জের শাল্লা উপজেলা-এ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুইটি রেস্তোরাঁকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।


শনিবার (১৬ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদ-এর নেতৃত্বে এবং শাল্লা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘চার ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুইটমিট’ এবং ‘সকাল সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।


স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই ধরনের অনিয়ম ভবিষ্যতে পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে আপস করা হবে না। ঈদের পর আবারও অভিযান পরিচালনা করা হবে এবং স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15448
Page of