logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৪ মে ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে শোকের ছায়া: সবার প্রিয় চেয়ারম্যান আংগুর মিয়া আর নেই

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন
জগন্নাথপুরে শোকের ছায়া: সবার প্রিয় চেয়ারম্যান আংগুর মিয়া আর নেই

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নের সফল চেয়ারম্যান, সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন সাদামনের মানুষ মোঃ আংগুর মিয়া আর নেই। মঙ্গলবার (১২ মে) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন আংগুর মিয়া। তাঁর অকাল মৃত্যুতে জগন্নাথপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজনের পাশাপাশি এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ। সবাইকে কাঁদিয়ে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন স্থানীয়রা।


মৃত্যুকালে তিনি তাঁর সুযোগ্য সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এদিকে, সফল এই ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন— জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো. আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া প্রমুখ।


নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15393
Page of