logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ মে ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পুলিশ সপ্তাহ-২০২৬ এর দিকনির্দেশনা নিয়ে এসএমপির বিশেষ কল্যাণ সভা, সম্মাননা পেলেন কৃতী সদস্যরা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মে ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মে ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
পুলিশ সপ্তাহ-২০২৬ এর দিকনির্দেশনা নিয়ে এসএমপির বিশেষ কল্যাণ সভা, সম্মাননা পেলেন কৃতী সদস্যরা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে ) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।


পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় পুলিশ কমিশনার “পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইজিপি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনা উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন।

তিনি জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সকল সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় এসএমপি থেকে “পুলিশ সপ্তাহ-২০২৬” প্যারেডে অংশগ্রহণকারী সদস্য ও বাদক দলের সদস্যদের অনুপ্রাণিত করতে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া “আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ” পদকপ্রাপ্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউনিট থেকে মনোনীত অন্যান্য অফিসার ও সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়। পরে পুরস্কারপ্রাপ্ত সদস্যরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব সাহাদত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15442
Page of