জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামি গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মো. আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই হাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক মামলার আসামি জুয়েল মিয়া (৪০), পিতা-মৃত বারিক উল্লাহ, সাং-হবিবনগর; সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সুয়েব আহমদ (২৫), পিতা-ফেরদৌছ মিয়া, সাং-শ্রীধরপাশা, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ এবং অপর একটি মামলার আসামি মো. আব্দুর রহমান (ধর্মান্তিত) (২৩), পিতা-মৃত হিমান্দ্র চন্দ্র দাস, সাং-টেকেরঘাট, উপজেলা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ, বর্তমানে হবিবপুর বড়বাড়ির ভাড়াটিয়া, জগন্নাথপুর পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।