logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১০ মে ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় শুরু সোমবার, সারা দেশে ৭২০ ট্রাক চালু

চ্যানেল জৈন্তা নিউজ ১০ মে ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১০ মে ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় শুরু সোমবার, সারা দেশে ৭২০ ট্রাক চালু

ঢাকা। 

ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার (১১ মে) থেকে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।


রোববার (১০ মে) টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।


আদেশে বলা হয়েছে, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাকপ্রতি ৪০০ জন সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এতে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল অন্তর্ভুক্ত থাকবে।


এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীর কাছে মোট প্রায় ১৩.৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন।


সরকারি নির্দেশনা অনুযায়ী, টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে নিয়মিতভাবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।


এছাড়া ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলা সহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলা সহ), ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।


প্রতি ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১৩০ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) এবং ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা দরে) কিনতে পারবেন।


আদেশে আরও বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে মে মাসে মোট প্রায় ৩৪,৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারীদের জন্য নির্ধারিত পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15299
Page of