logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ মে ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মে দিবসে জৈন্তাপুরের শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন রোটারিয়ান খসরু

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন
মে দিবসে জৈন্তাপুরের শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন রোটারিয়ান খসরু

জৈন্তাপুর প্রতিনিধি ::

মহান মে দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য  যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এবং জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও মানবিক জীবনযাপনের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”


তিনি আরও বলেন, জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকল মেহনতী মানুষের ঘাম ও পরিশ্রমের ফলেই সমাজ ও অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই তাদের যথাযথ অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


রোটারিয়ান খসরু তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “মে দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক অঙ্গীকারের প্রতীক। শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”


তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের অবদানকে সম্মান জানিয়ে সমাজের সকল স্তরে ন্যায্যতা প্রতিষ্ঠা করা সময়ের দাবি।


শেষে তিনি জৈন্তাপুরসহ দেশের সকল শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন এবং মে দিবসের তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15110
Page of