সিলেট–জকিগঞ্জ বিআরটিসি রুটে নতুন ভাড়া তালিকা প্রকাশ
সিলেট–জকিগঞ্জ প্রধান সড়কে বিআরটিসি বাস সার্ভিসের নতুন ভাড়া তালিকা প্রকাশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পত্র-৩৫.০০.০০০০.০২০.২৬.০০৫.১৬-২০৭, তারিখ ২৩/০৪/২০২৬ ইং এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৪(২) অনুযায়ী এই ভাড়া নির্ধারণ করা হয়।
টাটা নন-এসি বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২.২৩ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর সঙ্গে ১৫% ভ্যাট যুক্ত হয়ে কার্যকর ভাড়া দাঁড়িয়েছে ২.৫৬ টাকা প্রতি কিলোমিটার।
নতুন তালিকা অনুযায়ী সিলেট থেকে জকিগঞ্জ ৯০ কিলোমিটার রুটে ভাড়া ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে সিলেট থেকে থানাবাজার ৮৬ কিলোমিটারে ১৮০ টাকা, বাবুর বাজার ৮৪ কিলোমিটারে ১৭০ টাকা, গঙ্গাজল ৮২ কিলোমিটারে ১৭০ টাকা, শরিফগঞ্জ ৮০ কিলোমিটারে ১৬০ টাকা, সোনাসার ৭৩ কিলোমিটারে ১৫০ টাকা, কালিগঞ্জ ৬৭ কিলোমিটারে ১৪০ টাকা, আটগ্রাম ৬২ কিলোমিটারে ১৩০ টাকা, সড়কের বাজার ৫৬ কিলোমিটারে ১২০ টাকা এবং শাহবাগ ৪৭ কিলোমিটারে ১১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪২ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
নতুন ভাড়া কার্যকর হওয়ার পর যাত্রীদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা না দিতে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।