logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ মে ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে জুলাইয়ের গ্রাফিতি অপসারণ নিয়ে বিতর্ক: সিসিক প্রশাসকের কাছে ছাত্রশক্তির স্মারকলিপি, পুনরায় অঙ্কনের আশ্বাস

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন
সিলেটে জুলাইয়ের গ্রাফিতি অপসারণ নিয়ে বিতর্ক: সিসিক প্রশাসকের কাছে ছাত্রশক্তির স্মারকলিপি, পুনরায় অঙ্কনের আশ্বাস

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃক জুলাইয়ের ঐতিহাসিক গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ সিসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে একটি স্মারকলিপি প্রদান করেছেন।


স্মারকলিপিতে মুছে ফেলা গ্রাফিতিগুলো দ্রুত পুনরায় অঙ্কনের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং চৌহাট্টার বিজয় চত্বরের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানানো হয়।


সিসিক প্রশাসক এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, দ্রুত গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কনের উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। একই সঙ্গে বিজয় চত্বরের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়েও তিনি আশ্বস্ত করেন।


জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ বলেন, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সবসময় অঙ্গীকারবদ্ধ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15113
Page of