logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ মে ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ফের চোরাচালান ধরা, কানাইঘাটে কম্বলসহ আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন
সিলেট সীমান্তে ফের চোরাচালান ধরা, কানাইঘাটে কম্বলসহ আটক ১

কানাইঘাট প্রতিনিধি। 


কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে ১৫৮ পিস ভারতীয় কম্বলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


শনিবার (২ মে) ভোর আনুমানিক ৪টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের উমাগড় বড় মসজিদের পাশে এ অভিযান পরিচালিত হয়।


থানার এসআই শৈলেশ চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহজনকভাবে ঢহলরত একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বস্তায় মোড়ানো অবস্থায় ভারতীয় কম্বলগুলো উদ্ধার করা হয়।


এ ঘটনায় ট্রাকচালক মো. ওলি বয়াতী (৩৩)কে আটক করা হয়েছে। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কপালপাড়া গ্রামের লতিফ বয়াতীর ছেলে।


পুলিশ জানায়, জব্দকৃত কম্বলগুলো জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে কানাইঘাটে নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে কানাইঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। আটককৃত চালক ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় থানায় রাখা হয়েছে। চোরাচালান চক্রের সাথে জড়িতদেরও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালানের প্রবণতা আবারও বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে চোরাইপণ্য জব্দ করলেও অবৈধ পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।


স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোরাকারবারীরা জিরা, মসলা, চা পাতা, চিনি, কসমেটিকস, মাদকসহ বিভিন্ন পণ্য সীমান্তপথে পাচার করছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15118
Page of