কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
নিউজ ডেস্ক।
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম-এর দিক নির্দেশনায় ১ মে ২০২৬ তারিখ দিবাগত রাতে এসআই সোহাগ চৌধুরী, এসআই শৈলেশ চন্দ্র দাস ও এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন শালিক আহমদ (৩৩), পিতা আব্দুল খালিক উরফে মটর মিয়া, সাং ফাটাহিজল, যিনি সিআর-৫৯/২৫ (দ্রুত বিচার) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী; মোঃ কুতুব উদ্দিন (৩৮), পিতা আলকাছুল ইসলাম, সাং শাহাপুর দিঘীরপাড় পূর্ব, সিআর-৪৬৩/২৪ মামলার আসামী; আলীম উদ্দিন (৩২), পিতা মৃত মোশাহিদ আলী, সাং চাপনগর, সিআর-৩৫২/২৩ মামলার আসামী; এবং কুতুব উদ্দিন, পিতা মৃত সমছুর উদ্দিন, সাং বড়দেশ সর্দারীপাড়া, সিআর-১৪০/২৪ মামলার আসামী।
গ্রেফতারকৃত আসামীদের ২ মে ২০২৬ তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।