logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মে দিবসে শ্রমিকদের সমস্যা সমাধানে আশাবাদ ব্যক্ত করলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন
মে দিবসে শ্রমিকদের সমস্যা সমাধানে আশাবাদ ব্যক্ত করলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট প্রতিনিধি ::

আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়েছে এবং বর্তমান গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


শুক্রবার (১ মে) সকালে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করা হবে।


সিসিক প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গঠনে সবার সহযোগিতা অপরিহার্য। “পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে নগরবাসীর জন্য একটি সুন্দর নগর উপহার দিতে পারব,”—তিনি বলেন।


অনুষ্ঠানে সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15109
Page of