logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাংবাদিক হারুন রশিদের মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের গভীর শোক

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
সাংবাদিক হারুন রশিদের মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের গভীর শোক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::

দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি, জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক এবং ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ৪ পুত্র, ১ কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


শুক্রবার বাদ আসর তাজপুর কদমতলা বরায়া শাহী ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


তার মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি রহমত আলী, জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।


তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15108
Page of